৩০ এপ্রিল ২০১৩ - ০২:৫৪
সিরিয়ায় ৩০ জন শিয়া যুবকের শিরোচ্ছেদ / ছবি (১৮+)

লেবাননের একটি ওয়েব সাইট গতকাল বিকেলে দু’জন সিরিয় যুবকের শিরোচ্ছেদের মর্মান্তিক দৃশ্যের ছবি প্রকাশ করে লিখেছে : আলকায়েদা সন্ত্রাসীরা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষতঃ আলেপ্পো পার্শ্ববর্তী অঞ্চলের জনগণের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায়, ‘নাবাল ও ‘আল-যাহরা’ গ্রামের যুবকদেরকে জবাই করার বিষয়ে প্রদত্ত সালাফী শেইখদের ফতওয়ার বাস্তবায়ন শুরু করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের একটি ওয়েব সাইট ঐ হৃদয় বিদারক দৃশ্যের ছবি প্রকাশ করে দাবী করেছে যে, সিরিয়ায় অবস্থানরত সন্ত্রাসীরা মর্মান্তিকভাবে ৩০ জন সিরিয় শিয়া যুবকের শিরোচ্ছেদ করেছে।

লেবানন হতে পরিচালিত ‘আল-খাবার প্রেস’ গত রবিবার (২৭শে এপ্রিল) নিম্নোক্ত ছবিটি প্রকাশ করে লিখেছে : আলকায়েদা সন্ত্রাসীরা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষতঃ আলেপ্পো পার্শ্ববর্তী অঞ্চলের জনগণের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায়, ‘নাবাল ও ‘আল-যাহরা’ গ্রামের যুবকদেরকে জবাই করার বিষয়ে প্রদত্ত সালাফী শেইখদের ফতওয়ার বাস্তবায়ন শুরু করেছে।

সাইটটি আরো লিখেছে : ‘মর্মান্তিক এ ঘটনার স্বীকার ঐ সকল যুবক সামরিক বাহিনীর সদস্য ছিলেন না এবং তারা সশস্ত্রও ছিলেন না, বরং শুধুমাত্র শিয়া হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। গত বছরের রমজান মাস হতে উল্লিখিত ঐ দু’টি গ্রামকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা। এ অবরোধের ধারাবাহিকতায় মর্মান্তিক এ ঘটনা ঘটিয়েছে তারা।

আল-খাবার প্রেস এ ছবি প্রকাশের জন্য পাঠকদের নিকট ক্ষমা চেয়ে লিখেছে : সামাজিক ওয়েব সাইটসমূহে সক্রিয়দের ঘোষণার ভিত্তিতে এ দু’টি গ্রামে বিভিন্ন অপরাধকর্মের সাথে জড়িত সন্ত্রাসীরা হচ্ছে তাকফিরী (অন্যকে কাফের ফতওয়া দানকারী) সন্ত্রাসী এবং তারা সৌদি আরব এবং চেচেনের নাগরিক।